| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জুন ০৯, ২০২৬ ইং | ২১:১৪:০৪:অপরাহ্ন  |  ১০৭১৫ বার পঠিত
রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙামাটিতে কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে শহরের বন্দুকভাঙ্গা বালুরচর এলাকায় এই ঘটনা ঘটে।

‎নিহত শিক্ষার্থীর নাম মো. ইনতিসার হাসনাত জিমেল (২৩)। তিনি চট্টগ্রাম ডিওএইচএস এলাকার বাসিন্দা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। 

‎জানা গেছে, জিমেলের সঙ্গে একই বিভাগের আরও তিন জন শিক্ষার্থী ওয়াসি, শোভা ও হুমাইরা রাঙামাটি ভ্রমণে আসেন। তারা কাপ্তাই হ্রদে নৌ ভ্রমণ শেষে বিকেলে বন্দুকভাঙ্গা বালুচর এলাকায় সাঁতার কাটতে নামেন। একপর্যায়ে জিমেল পানিতে তলিয়ে যান। 

‎স্থানীয়রা জানান, চারজন বোট নিয়ে কাপ্তাই হ্রদে নৌ ভ্রমণ শেষে বিকেলে বালুরচর এলাকায় সাঁতার কাটতে নামে। তখন একজন পানিতে ডুবে যায়। ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

‎রাঙামাটি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সর সহকারী পরিচাল (ভারপ্রাপ্ত) নিউটন দাস জানান, সন্ধ্যার একটু আগে ফোন পেয়ে আমাদের ডুবরি দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। 

‎রাঙামাটি জরুরি বিভাগের চিকিৎসক ড. ফরহাদ কামাল বলেন, পানিতে ডুবে যাওয়া একজনকে হাসপাতালে আনা হয়। তবে, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪