| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেঘনায় গোসল করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জুন ০৯, ২০২৬ ইং | ২১:২৬:২৬:অপরাহ্ন  |  ১০৬৩১ বার পঠিত
মেঘনায় গোসল করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়েনে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে বজ্রপাতে মো. সোহাগ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টার দিকে ওই ইউনিয়নের চেয়ারম্যান স্টেশন সংলগ্ন ঈদগাহ ফেরিঘাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সোহাগ ঢাকার কেরানীগঞ্জ থানার পার গেন্ডারিয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত নুর ইসলাম।

স্থানীয়রা জানান, বিকেলে সোহাগসহ কয়েকজন চেয়ারম্যান স্টেশন এলাকার ঈদগাহ ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সোহাগ বজ্রাঘাতে গুরুতর আহত হন। একই ঘটনায় তার সঙ্গে থাকা আরও একব্যক্তি আহত হন।

বজ্রপাতের পর ঘটনাস্থলে থাকা লোকজন দ্রুত সোহাগকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তির নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে সে প্রাথমিক চিকিৎসাসেবা নিয়েছেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসিবুল আহসান সোহাগ নামে যুবকের মৃত্যুর এই তথ্য নিশ্চিত করেন।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪