| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহে অবৈধ সিসা কারখানা উচ্ছেদ, জরিমানা

reporter
  • আপডেট টাইম: জুন ১০, ২০২৬ ইং | ০৯:২৮:৫৮:পূর্বাহ্ন  |  ১৭৬২ বার পঠিত
ময়মনসিংহে অবৈধ সিসা কারখানা উচ্ছেদ, জরিমানা

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ সদর উপজেলার চক শ্যামরামপুর এলাকায় পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে গড়ে তোলা একটি সিসা গলানোর কারখানা উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর। এ ঘটনায় দুই ব্যক্তিকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হুসাইনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(গ) ধারা লঙ্ঘনের দায়ে দুটি মামলায় দুই ব্যক্তির বিরুদ্ধে মোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

এ সময় নদীতীরবর্তী এলাকায় অবৈধভাবে গড়ে তোলা অস্থায়ী কারখানাটি ভেঙে ফেলা হয় এবং সিসা গলানোর কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়।

অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪