| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ১৩

reporter
  • আপডেট টাইম: জুন ১০, ২০২৬ ইং | ১০:২২:৪৬:পূর্বাহ্ন  |  ১৩৮২ বার পঠিত
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ১৩

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ পরিচালক আনোয়ার হোসেন এর দিকনির্দেশনা ময়মনসিংহ খ সার্কেল টিম পরিদর্শক মিজ কানিজ ফাতেমা এর নেতৃত্বে গৌরীপুর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো: মঞ্জুরুল (৪০) কে ৫৫ পিস ইয়াবা এবং মোঃ আনারুল (৪৫) কে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।আসামিদের বিরুদ্ধে গৌরীপুর থানায় দুইটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), গৌরীপুর  এর নেতৃত্বে আসামি( ১) গোলাম রব্বানী, (২) ইদ্রিস আলি, (৩) সুজন মিয়া, (৪) রাসিদকে ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামিদেরকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন।

একইদিনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় , ময়মনসিংহ "ক" সার্কেল টিম বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট  রাশিক খান শুষান এর নেতৃত্বে কোতোয়ালী  মডেল থানাধীন পুরোহিত পাড়া, চরকালিবাড়ি, কাঠগোলা, থানারঘাট, চর গোবিন্দপুর  এলাকায় অভিযান পরিচালনা করে (১)মো: মাসুম(৩০), পিতা- মৃত: হযরত আলী , সাং-পুরোহিতপাড়া।

(২) মোঃ রাহাত(৩০), পিতা: মো: দুলাল, সাং:চর কালিবাড়ী। 

(৩) মোঃ জনি মিয়া(২৪), পিতা: মৃত:সোলেমান, সাং: কাঠগোলা।

(৪) মো:শিপন (২২), পিতা-বিল্লাল হোসেন, সাং-কাঠগোলা।

(৫) মো: নাছিম(৩৮), পিতা:মৃত: হাফিজ উদ্দিন, সাং-থানারঘাট।

(৬) মো: রাসেল মিয়া(৩৩), পিতা-মৃত: জমশেদ আলী,সাং-চর গোবিন্দপুর। 

(৭) মো: আলামিন মিয়া(৩৩), পিতা-মো: হোসেন আলি, সাং-চর গোবিন্দপুর- কে ৩৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে প্রথম ৫ জনকে ১০ দিন করে এবং শেষ ২ জনকে ২(দুই) মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ টাকা করে মোট ৩৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ বিষয়ে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর জেলা কার্যালয়ের উপ পরিচালক আনোয়ার হোসেন জানান, মাদকের বিরুদ্ধে আমাদের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪