| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে জাতীয় আদিবাসী পরিষদের বর্ণাঢ্য শোভাযাত্রা

reporter
  • আপডেট টাইম: জুন ১০, ২০২৬ ইং | ১৫:১৫:১৮:অপরাহ্ন  |  ১৬৯ বার পঠিত
নাটোরে জাতীয় আদিবাসী পরিষদের বর্ণাঢ্য শোভাযাত্রা

নাটোর প্রতিনিধি: “আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠন করতে হবে”— এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে এই শোভাযাত্রা্ অনুষ্ঠিত হয়। 

বুধবার (১০ জুন) বেলা ১২টায় নাটোর শহরের উপজেলা চত্বরের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম, জাতীয় আদিবাসী পরিষদের নাটোর জেলা শাখার সভাপতি রঘুনাথ এক্কা, সাধারণ সম্পাদক প্রতাপ সিং, সাংগঠনিক সম্পাদক নৃপেন্দ্রনাথ উরাও, নাটোর সদর উপজেলা আদিবাসী পরিষদের সভাপতি প্রতাপ মুন্ডা, সাধারণ সম্পাদক হেমন্ত পাহানসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, দেশের উন্নয়নে আদিবাসীদের অবদান থাকলেও তারা এখনও নানা বৈষম্যের শিকার। তাই সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, শিক্ষা ও কর্মসংস্থানে সুযোগ বৃদ্ধি এবং সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪