| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক

reporter
  • আপডেট টাইম: জুন ১১, ২০২৬ ইং | ০৭:২২:০০:পূর্বাহ্ন  |  ৪৭৩৭ বার পঠিত
দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক

রিপোর্টার্স ডেস্ক: রাঙামাটিতে এক ব্রাজিলের সমর্থক সাত লিটার দুধ দিয়ে গোসল করার মাধ্যমে নিজেকে আর্জেন্টিনার সমর্থক হিসেবে ঘোষণা করেছেন।

বুধবার (১০ জুন) বিকালে শহরের কাঁঠালতলী এলাকায় এই ঘটনা ঘটে।

যোগ দেওয়া রাকিব হোসেন তামিম জানান, আমি স্বেচ্ছোয় আর্জেন্টিনা সমর্থক হিসাবে ঘোষণা করেছি। কারণ আগে আমি না বুঝে কাপ ও স্টার দেখে ব্রাজিলকে সমর্থন করতাম। যার কারণে অনেক ট্রলের শিকার হতে হয়েছে। এখন বুঝতে পারছি, ফুটবলে ব্রাজিল নয় আর্জেন্টিনাই সেরা দল।

আর্জেন্টিনা সমর্থক ইমরান হোসেন অপু বলেন, আমাদের ছোট ভাই তামিন গত কয়েক দিন ধরে আর্জেন্টিনা দলে যোগ দিতে চাচ্ছিল। আজ আমারা তাকে ৭ লিটার গরুর দুধ দিয়ে গোসল করিয়ে দলে অন্তর্ভুক্ত করে নিলাম।

৭ লিটারই কেন? এমন প্রশ্নে তিনি বলেন, বেচারা যেদিন থেকে ব্রাজিল সমর্থন করা শুরু করেছিল, সেদিন থেকেই সেভেন আপ, সেভেন আপ শুনতে হতো। আজ থেকে তার জীবন থেকে চীরতরে সেভেন আপ শব্দটি মুছে ফেলতেই ৭ লিটার দুধ দিয়ে গোসল করালাম।

আর্জেন্টিনার আরেক সমর্থক পাভেল সরদার বলেন, ব্রাজিল সমর্থকদের আমি আহ্বান জানাচ্ছি, এখনও সময় আছে বিশ্বকাপ জিততে চাইল আমাদের দলে যোগ দিন। আমরা আপনাদের এভাবেই বরণ করে নেব।

তিনি আরও বলেন, আমাদের দল এবারও দারুণ ছন্দে আছে। এবারই আমাদের ফোরস্টার পূরণ হবে। তাই হতাশ হবার আগে আমাদের দলে আসেন। সবাই মিলে কাপ জিতে অনেক মজা করব।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪