| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সেনবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় স্কুলছাত্রকে হত্যা

reporter
  • আপডেট টাইম: জুন ১১, ২০২৬ ইং | ১৭:৪৯:৫৮:অপরাহ্ন  |  ৩৬২ বার পঠিত
সেনবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় স্কুলছাত্রকে হত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে মাদক কারবারিদের হামলায় আরাফাত হোসেন ফাহিম (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। পুলিশ প্রধান অভিযুক্ত হারুন মিয়াকে গ্রেপ্তার করেছে।

বুধবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর গ্রামের আঞ্জু মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ফাহিম বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের মো. শাহজাহান সাজুর ছেলে এবং পৌর হাজীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে সেনবাগে তার নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, ফাহিমের নানার বাড়ির উঠান ও আশপাশ এলাকায় স্থানীয় হারুন মিয়া ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সেবন করে আসছিল। বুধবার সন্ধ্যায় তারা ওই এলাকায় মাদক সেবন করলে বাড়ির লোকজন বাধা দেয় এবং ধাওয়া করলে তারা চলে যায়।

পরে রাত সাড়ে ৯টার দিকে হারুন, মমিন ও জাহাঙ্গীরের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়ির সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে। হামলায় ফাহিম গুরুতর আহত হলে তাকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ প্রধান অভিযুক্ত হারুন মিয়াকে গ্রেপ্তার করেছে। আহত অবস্থায় তিনি সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে সেখান থেকেও তাকে আটক করা হয়।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, মাদক সেবনে বাধা দেওয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪