| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

reporter
  • আপডেট টাইম: জুন ১১, ২০২৬ ইং | ২৩:২৩:২১:অপরাহ্ন  |  ৬৫৪২ বার পঠিত
২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

স্টাফ রিপোর্টার: ৩৪তম ওভারে নাথান এলিসের বাউন্সারে মাথায় আঘাত পান মেহেদী হাসান মিরাজ। কিছুক্ষণ অপেক্ষা করে খেলা চালিয়ে যান তিনি।

পরের দুই ওভারে জয় নিশ্চিত করে ফেলেন তাওহীদ-মিরাজ জুটি। ম্যাচ শেষে তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখানে তাকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। ম্যাচ শেষে মিরাজকে নিয়ে যাওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।

সেখানে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে থাকবেন তিনি। বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেছেন, ‘আজকের দিনের খেলায় মেহেদী হাসান মিরাজ একটি কনকাশনের মতো আঘাত পান।

প্রাথমিকভাবে তাকে মূল্যায়ন করার পর তিনি খেলায় ফিরতে সক্ষম হন এবং খেলা চালিয়ে যান। পরবর্তীতে ম্যাচ শেষে তাকে আরও পর্যবেক্ষণের জন্য এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে, যেখানে তার শারীরিক অবস্থা পুনরায় পরীক্ষা করা হচ্ছে এবং প্রয়োজনীয় স্ক্যান করা হচ্ছে। বর্তমানে তিনি ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে আছেন। এই সময়ের পর তার সর্বশেষ অবস্থা সম্পর্কে পরবর্তী আপডেট জানানো হবে।’

পুরস্কার বিতরণী মঞ্চেও আসেননি মিরাজ। তার বদলে আসেন নাজমুল হোসেন শান্ত। সেখানে তিনি জানান, মিরাজ ভালো আছেন, তবে আজ রাত তাকে পর্যবেক্ষণে থাকতে হবে। মোসাদ্দেক হোসেন দ্রুত বিদায় নেওয়ার পর ক্রিজে নামেন মিরাজ। গত কয়েক ম্যাচ ধরে রান পাচ্ছিলেন না এই অলরাউন্ডার। তার ওপরও চাপ ছিল। যদিও সেই চাপ সামলে তাওহীদের সঙ্গে জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যাচ্ছিলেন তিনি।

কিন্তু এলিসের করা ৩৪তম ওভারের চতুর্থ বলে বাউন্সার সামলাতে গিয়ে বিপদে পড়েন মিরাজ। পুল শট খেলতে ব্যর্থ হলে বল সরাসরি হেলমেটে আঘাত করে। মাথার পাশে জোরালো আঘাত পাওয়ার পর কিছুক্ষণ চিকিৎসা নিতে হয় তাকে এবং কনকাশন প্রোটোকল অনুসরণ করা হয়। যদিও কিছুক্ষণ পর উঠে দাঁড়ান এই অলরাউন্ডার।

এই আঘাতের পর আরও ৮ বল খেলা হয়। এই ৮ বলেই জয় নিশ্চিত করে ড্রেসিংরুমে ফেরেন মিরাজ-তাওহীদ জুটি। দুইজন মিলে গুরুত্বপূর্ণ ৫১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। মিরাজের ছক্কাতেই ইতিহাসের অংশ হয়ে যায় বাংলাদেশ।প্রথমবারের মতো সিরিজে অস্ট্রেলিয়াকে হারায় দলটি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪