চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা মাসুদ চৌধুরী নিহত হয়েছেন। তিনি রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সহ-সভাপতি ছিলেন।আজ শনিবার দুপুর দেড়টার দিকে রাউজানের পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ চৌধুরী পরিবারের সঙ্গে স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দুপুরে তিনি ওষুধ কেনা এবং একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে বাসা থেকে বের হন। পরে পাহাড়তলী এলাকার একটি মার্কেটের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে অতর্কিতভাবে মাথা ও পায়ে গুলি করে।হামলার পরপরই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গুলি করার পর হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থলে যান। তারা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন।পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রিপোর্টার্স২৪/এসসি