| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাউজানের পাহাড়তলী এলাকায় গুলি করে যুবদল নেতা হত্যা

reporter
  • আপডেট টাইম: জুন ১৩, ২০২৬ ইং | ১৯:০৪:১০:অপরাহ্ন  |  ৫৯৫৭ বার পঠিত
রাউজানের পাহাড়তলী এলাকায় গুলি করে যুবদল নেতা হত্যা

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকাশ্য দিবালোকে গুলি করে মাসুদুল হক চৌধুরী (মাকসুদুল হক) নামে এক যুবদল নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী মোড় এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মাসুদুল হকের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী এলাকায়। তিনি বেতাগী ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন চৌধুরীর ছোট ভাই এবং মৃত খালেদ চৌধুরীর ছেলে।

রাউজান থানার পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় হেফাজতে নিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা দেড়টার দিকে মাসুদুল হক বাজারের একটি ওষুধের দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় করে ৫ থেকে ৭ জন অস্ত্রধারী ঘটনাস্থলে আসে। পরে তারা মাসুদুলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে অটোরিকশায় করে দ্রুত পালিয়ে যায়। গুলিতে তার মাথাসহ শরীরের একাধিক স্থানে আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ঘটনার পর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় নেতাকর্মীরা কাপ্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পাশাপাশি পাহাড়তলীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। একইসঙ্গে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও ড্রাম ফেলে অবরোধ করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানতে চাইলে রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, “সন্ত্রাসীদের গুলিতে বেতাগীর স্বপন চেয়ারম্যানের ছোট ভাই নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪