| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাগড়াছড়িতে ছাত্রলীগ-যুবলীগের চার নেতা-কর্মী আটক

reporter
  • আপডেট টাইম: জুন ১৩, ২০২৬ ইং | ১৯:৪৫:১৬:অপরাহ্ন  |  ৭৭০০ বার পঠিত
খাগড়াছড়িতে ছাত্রলীগ-যুবলীগের চার নেতা-কর্মী আটক

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে পৃথক অভিযানে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চার নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, গত ১০ জুন বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলার গুগড়াছড়ি বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সরকারবিরোধী প্রচারণা, জনমনে আতঙ্ক সৃষ্টি, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে সমবেত হয় বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় ১১ জুন সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় একটি মামলা করা হয়। এরপর আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

এর ধারাবাহিকতায় শনিবার (১৩ জুন) রাত আড়াইটার দিকে খাগড়াছড়ি সদর থানার সিঙ্গিনালা এলাকায় অভিযান চালিয়ে ১ নম্বর পৌর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছোটন বড়ুয়া (৩০) এবং একই ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আব্দুল জলিলকে (২৮) আটক করা হয়।

এর আগে শুক্রবার (১২ জুন) মাটিরাঙ্গা থানার তাইন্দং এলাকায় অভিযান চালিয়ে ৮ নম্বর আমতলী ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. আনোয়ার হোসেনকে (৩৮) গ্রেপ্তার করা হয়। পরে শনিবার মাটিরাঙ্গা উপজেলার আব্বাস সরদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ নম্বর তাইন্দং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মজুমদারকে (৬০) আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক চারজনকে খাগড়াছড়ি সদর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে সোপর্দ করা হবে।

এছাড়া ছোটন বড়ুয়া ও আব্দুল জলিলের বিরুদ্ধে ২০২৪ সালে দায়ের হওয়া খাগড়াছড়ি সদর থানার আরও দুটি মামলাও রয়েছে। এসব মামলায়ও তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

খাগড়াছড়ি সদর থানা পুলিশ জানিয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪