| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীতে 'প্রজন্ম' সংগঠনের উদ্যোগে মাদক উদ্ধার, প্রকাশ্যে আগুন

reporter
  • আপডেট টাইম: জুন ১৩, ২০২৬ ইং | ২০:৫৬:২৩:অপরাহ্ন  |  ৩৪৭৮ বার পঠিত
নরসিংদীতে 'প্রজন্ম' সংগঠনের উদ্যোগে মাদক উদ্ধার, প্রকাশ্যে আগুন

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্থানীয় সামাজিক সংগঠন 'প্রজন্ম'। সংগঠনের সদস্যদের নিজস্ব উদ্যোগে উদ্ধার করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

 ​শনিবার (১৩ জুন) দুপুরে নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় এই মাদক ধ্বংসকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণপুর ইউনিয়নের ৯নং ওর্য়াডকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে 'প্রজন্ম' সংগঠনটি। এরই ধারাবাহিকতায়, বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা মাদকদ্রব্য জনসাধারণের সামনে নারায়ণপুর বাসস্ট্যান্ডে জড়ো করা হয়। পরে সবার উপস্থিতিতে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

​মাদক পুড়িয়ে ধ্বংস করার এই দৃশ্য দেখতে বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন স্থানীয় শতশত এলাকাবাসী। প্রত্যক্ষদর্শীরা সংগঠনের এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানান এবং এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে তরুণদের এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

স্থানীয় যুবক ইমরান হোসেন জানান,আমাদের তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে প্রজন্ম সংগঠন যে উদ্যোগ নিয়েছে তা সত্যি প্রশংসনীয়। আমরা আশা করি প্রশাসনও তাদের এই লড়াইয়ে পাশে দাঁড়াবে।

​মোঃ মিন্টু মিয়া জানান, মাদককে না বলুন, সুস্থ-সুন্দর গ্রাম গড়ুন। আমরা আমাদের গ্রামকে এমন একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলবো, যেখানে কোনো মাদক থাকবে না, কোনো মায়ের চোখ থেকে অশ্রু ঝড়বে না, আর প্রতিটি সন্তান একটি নিরাপদ ও সুস্থ পরিবেশে বড় হবে।

স্থানীয় যুবক মোঃ আলাল মিয়া বলেন, আমরা প্রতিটি পরিবারকে সচেতন করার জন্য কাজ করে যাবো, যাতে মা-বাবা তাদের সন্তানদের পর্যাপ্ত সময় দেন এবং তাদের আচরণে কোনো পরিবর্তন এলে তা শুরুতেই ধরতে পারেন।

​মাদক ব্যবসায়ী বা মাদক কারবারী যত প্রভাবশালীই হোক না কেন, তাদের বিরুদ্ধে আমরা পাড়ায় পাড়ায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলবো। অপরাধীদের সামাজিকভাবে বয়কট করা হবে।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪