| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারীকে মারধরের ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার

reporter
  • আপডেট টাইম: জুন ১৪, ২০২৬ ইং | ০৭:৫৩:০৯:পূর্বাহ্ন  |  ১১২০ বার পঠিত
নারীকে মারধরের ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে প্রকাশ্যে এক নারীকে মারধরের ঘটনায় মো. শফিকুল ইসলাম নামে এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর উপজেলা যুবদল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়।

শনিবার (১৩ জুন) রাতে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত শফিকুল ইসলাম মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের চরলক্ষী গ্রামের মনতারাগো বাড়ির শামসুদ্দিন মোল্লার ছেলে।

এর আগে শনিবার দুপুরে মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাসলিমা আক্তার খুকি (৩৫) নামে এক নারীকে প্রকাশ্যে মারধর করেন শফিকুল ইসলাম। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন, এ ঘটনায় শফিকুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন বলেন, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে এক নারীকে প্রকাশ্যে শারীরিক নির্যাতনের অভিযোগে মো. শফিকুল ইসলামের প্রাথমিক সদস্যপদ বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও বলেন, দলের শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে সংগঠন কঠোর অবস্থানে রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪