| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণায় বজ্রপাতে দুইজন নিহত

reporter
  • আপডেট টাইম: জুন ১৪, ২০২৬ ইং | ১৫:২৮:২০:অপরাহ্ন  |  ৩১৯০ বার পঠিত
নেত্রকোণায় বজ্রপাতে দুইজন নিহত

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার সদর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষক জামাল মুন্সি ও সিএনজি চালক সবুজ মিয়া নিহত হয়েছেন। 

রোববার (১৪ জুন) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলা সাপমারা গ্রামের খাতুনের জান্নাত মহিলা মাদ্রাসার পাশে ও কাইলাটী গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানায়, জামাল মুন্সি উপজেলার সাপমারা একটি কওমি মহিলা মাদ্রাসার শিক্ষক। রোববার ফজরের নামাজ শেষ করে তিনি সকাল সাড়ে ছয়টার দিকে মাদ্রাসার পাশে বৃষ্টির মধ্যে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। বৃষ্টির শেষে লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় জামাল মুন্সিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন। নেত্রকোণা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে একইদিন সকালে কাইলাটী গ্রামের সিএনজি চালক সবুজ মিয়া সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় বজ্রপাতের কবলে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নেত্রকোণা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল মামুন সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নেত্রকোণার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ্ আল বাকিউল বারী জানান, আমতলা ইউনিয়নে জামাল মুন্সি নামে একজন মাদ্রাসা শিক্ষক বজ্রপাতে মারা যাওয়ার খবর পেয়েছি। নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪