| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদ

reporter
  • আপডেট টাইম: জুন ১৪, ২০২৬ ইং | ২০:৪৪:৩৭:অপরাহ্ন  |  ২৭০৫ বার পঠিত
সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাংবাদিক মিজানুর রহমানকে প্রকাশ্যে হত্যার হুমকি এবং সাংবাদিক আজিম হোসেনের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।

রোববার (১৪ জুন) বেলা ১১টায় শ্যামনগর বাসস্ট্যান্ড চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব ও উপজেলার কর্মরত সাংবাদিকরা। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন।

সাংবাদিক আব্দুল আহাদের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছামিউল ইমাম আযম মনির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী।

এ সময় বক্তব্য দেন ডিবিসি নিউজের সাতক্ষীরা জেলা প্রতিনিধি এম. বেলাল হোসাইন, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি ইঞ্জিনিয়ার মাহমুদ হাসান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. মোস্তফা কামাল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি গাজী আল ইমরান, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন এবং উপকূলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহুদা মালীসহ অন্যরা।

সভাপতির বক্তব্যে ছামিউল ইমাম আযম মনির বলেন, “সাংবাদিক মিজানুর রহমানকে প্রকাশ্যে হুমকি দেওয়া মানে শ্যামনগরের সব সাংবাদিককে হুমকি দেওয়া। আর সাংবাদিক আজিম হোসেনের বিরুদ্ধে মামলা দিয়ে কলম থামানো যাবে না। অবিলম্বে মামলা প্রত্যাহার এবং হুমকিদাতাদের গ্রেফতার করতে হবে।”

প্রধান অতিথির বক্তব্যে কল্যাণ ব্যানার্জী বলেন, “সাংবাদিকরা জনগণের কথা বলেন। তাদের ওপর হামলা ও মামলা গণতন্ত্রের জন্য হুমকি। প্রশাসনের কাছে আমাদের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হোক।”

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে শ্যামনগরের সাংবাদিকরা কর্মবিরতিসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন। তারা বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা জনগণ ও সাংবাদিক সমাজ মেনে নেবে না।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪