| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

reporter
  • আপডেট টাইম: জুন ১৫, ২০২৬ ইং | ১৪:৩৩:৩৮:অপরাহ্ন  |  ১৭৯৭ বার পঠিত
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে নিজেদের “বড় ধরনের বিজয়” অর্জন করেছে বলে দাবি করেছে ইরান। যুদ্ধ অবসানে দুই দেশের মধ্যে সমঝোতা ঘোষণার পর ইরানের পক্ষ থেকে এ মন্তব্য আসে।

সোমবার ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক ও রাজনৈতিক লক্ষ্যগুলো বাস্তবায়নে প্রতিপক্ষ ব্যর্থ হয়েছে।

তিনি দাবি করেন, শত্রুপক্ষ তাদের নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারেনি। বরং ইরান তার অবস্থান ধরে রেখে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে সক্ষম হয়েছে।

গারিবাবাদি আরও বলেন, যুদ্ধবিরতি ও সমঝোতায় পৌঁছানো ইরানের প্রতিরোধ ও কৌশলগত অবস্থানের ফল। তবে ভবিষ্যৎ চুক্তির বাস্তবায়ন এবং পরবর্তী আলোচনার অগ্রগতিই এখন মূল বিষয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছানোর ঘোষণা দেয়। চুক্তির বিস্তারিত শর্তাবলি এখনো চূড়ান্ত হয়নি এবং আগামী আলোচনায় তা নির্ধারিত হবে বলে জানা গেছে।

তবে সমঝোতা সত্ত্বেও উভয় পক্ষই সংঘাতের ফলাফল নিয়ে নিজেদের অবস্থানকে “সাফল্য” হিসেবে তুলে ধরছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪