| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানহীন অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল করায় জরিমানা

reporter
  • আপডেট টাইম: জুন ১৫, ২০২৬ ইং | ১৬:০৭:২৬:অপরাহ্ন  |  ১১৩০ বার পঠিত
মানহীন অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল করায় জরিমানা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে অবৈধভাবে ও ঝুঁকিপূর্ণ পরিবেশে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল করার দায়ে গোমতি ফায়ার টেকনোলজি নামের একটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ জুন) দুপুরে জেলা প্রশাসন ও বিএসটিআই নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. খালিদ হোসেন শিমুল জানান, মাধবদীর ভগিরথীপুর এলাকার গোমতি ফায়ার টেকনোলজি প্রতিষ্ঠানটি বিএসটিআই থেকে কোনো প্রকার গুণগত মান যাচাই ছাড়াই অবৈধভাবে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল করে আসছিল। 

এমন অভিযোগে প্রতিষ্ঠানটির প্রতিনিধি অসিত কুমার ভাওয়ালকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক (সিএম) নিখিল রায়। জনস্বার্থে পণ্যের গুণগত মান নিশ্চিত করতে বিএসটিআইয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে  জানিয়েছেন নরসিংদী বিএসটিআইয়ের উপপরিচালক কে.এম হানিফ।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪