| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় মিল মালিকের জরিমানা

reporter
  • আপডেট টাইম: জুন ১৫, ২০২৬ ইং | ১৮:৫১:৪৬:অপরাহ্ন  |  ১৮৮০ বার পঠিত
চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় মিল মালিকের জরিমানা

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরের পুরাণ বাজারে অটোরাইস মিলের ধানের তুষ, ছাই এবং ধান সিদ্ধ গরম পানি অপসারণ করে খাল দূষণ ও ভরাট করার কারণে দুই মিল মালিককে ১লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি ও সাজিদ হক।

বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শহরের পুরান বাজারে অটোরাইস মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা লঙ্ঘন করে পাশবর্তী নাপিতবাড়ি খালে ধানের তুষ ও ছাই এবং ধান সিদ্ধ গরম পানি অপসারন করে খাল দূষণ ও ভরাট করায় মেসার্স চাঁদপুর অটো রাইস মিল মালিককে ৫০ হাজার টাকা এবঙ মেসার্স খাজা বাবা অটোমেটিক রাইস মিল মালিককে ১লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এছাড়া পরিবেশ অধিদপ্তর এর অন্যান্য কর্মচারীরা এ সময় ছিলেন। ভ্রাম্যমাণ আদাত পরিচালনায় আইন শৃংখলা রক্ষায় জেলা পুলিশের একটি দল সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ মিজানুর রহমান বলেন, নাপিতবাড়ি খালে অপসারণকৃত ধানের তুষ ও ছাই অনতিবিলম্বে অপসারণ করে খাল দূষণমুক্ত রাখার জন্য রাইসমিল কর্তৃপক্ষকে ম্যাজিস্ট্রেট নির্দেশনা প্রদান করেন। পরিবেশ অধিদপ্তরের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪