| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেলাবোতে মিথ্যা মামলার প্রতিবাদ

reporter
  • আপডেট টাইম: জুন ১৫, ২০২৬ ইং | ১৯:০২:৫৬:অপরাহ্ন  |  ২১১৯ বার পঠিত
বেলাবোতে মিথ্যা মামলার প্রতিবাদ

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর বেলাবো উপজেলা বিন্নাবাইদ ইউনিয়নের রাজারাম পুর গ্রামে আদালতে মিথ্যা মামলায় নিরীহ এলাকাবাসীর হয়রানি ও হেনস্তার প্রতিবাদে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

সোমবার (১৫ জুন) সকালে উপজেলার রাজারাম পুর গ্রামে ভুক্তভোগী পরিবারের বাড়ির সামনে পোড়াদিয়া-রাধাখালি সড়ক এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে হয়েছে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আমিনা আক্তার,সালমা আক্তার, নাছিমা আক্তার,ইকবাল হোসেন, মুর্শিদ মিয়া,রশিদ মিয়া,  মোঃ হালিম,মোঃ রতন, মোঃ রমজান ও রাশিদা'সহ প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন,জমি সংক্রান্ত জেরে দুই পরিবারের মধ বিরোধ চলছিল। পূর্ব বিরোধের জের ধরে কথাকাটাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির মতো ঘটনা ঘটে।কিন্তু কিছু দিন পর জুয়েনা আক্তার বাদি হয়ে আবু তাহের মিয়ার ছেলে বাদল মিয়া, আবু তাহের উদ্দিনের ছেলে জহির মিয়া এবং মোস্তফা মিয়ার ছেলে জামিল মিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা করেন। তাই দ্রঁত এ মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি করেন বক্তারা।

এ অভিযোগের বিষয়ে মামলার বাদি জুয়েনার কাছে জানতে চাইলে তিনি দাবি করেন, মামলা দায়েরের পর থেকেই বিবাদীগন তাক মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন ও  ঘটনাক আড়াল করতেই তারা নানা অপ তৎপরতা শুরু করেছে।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪