| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতকে ১০ রান জরিমানা

reporter
  • আপডেট টাইম: জুন ১৫, ২০২৬ ইং | ১৯:৫৬:৩৩:অপরাহ্ন  |  ২৬৬৩ বার পঠিত
ভারতকে ১০ রান জরিমানা

স্পোর্টস ডেস্ক: পিচের সুরক্ষিত অংশে বারবার দৌড়ানোর দায়ে ভারত ‘এ’ দলকে শাস্তি পেতে হলো। তাদের ১০ রান জরিমানা করা হয়েছে। 

সোমবার (১৫ জুন) শ্রীলঙ্কার ডাম্বুলায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ম্যাচে বিরল এই ঘটনা ঘটেছে। 

ম্যাচ চলাকালে ভারত ‘এ’ দলের খেলোয়াড়রা একাধিকবার পিচের সুরক্ষিত অংশে দৌড়ে যাওয়ায় আম্পায়াররা তাদের সতর্ক করেন। এরপরও একই ধরনের কাজ করতে থাকায় ম্যাচ অফিশিয়ালরা আইসিসির নিয়ম অনুযায়ী তিলক ভার্মার দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেন। ফলে প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’ দল ব্যাটিংয়ে নামার সময় তাদের স্কোরে অতিরিক্ত ১০ রান যোগ করা হয়।

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো দল পিচের সুরক্ষিত অংশের ক্ষতি করলে আম্পায়াররা প্রথমে সতর্ক করেন। এরপরও একই কাজ করলে প্রতিপক্ষ দলকে ৫ বা তার বেশি পেনাল্টি রান দেওয়া যেতে পারে।

ক্রিকেটে পিচের সুরক্ষিত অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অংশ ক্ষতিগ্রস্ত হলে বলের বাউন্স ও টার্নে প্রভাব পড়তে পারে, যা ম্যাচের ভারসাম্য নষ্ট করতে সক্ষম। এ কারণেই খেলোয়াড়দের ওই অংশে অপ্রয়োজনীয়ভাবে দৌড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

ভারত ‘এ’ দলের জন্য এই ১০ রান জরিমানা বিরল এক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। ডাম্বুলায় আজ আগে ব্যাটিংয়ে নেমে ২৬৫ রানে অলআউট হয়েছে ভারত ‘এ’ দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভার শেষে স্বাগতিক শ্রীলঙ্কা ‘এ’ ৫ উইকেটে ১৫৯ রান করেছে। সিরিজের আরেক দল আফগানিস্তান ‘এ’।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪