| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালী জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

reporter
  • আপডেট টাইম: জুন ১৬, ২০২৬ ইং | ১৬:১৯:১৫:অপরাহ্ন  |  ১২৮২ বার পঠিত
নোয়াখালী জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

নোয়াখালী প্রতিনিধি: প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচী, ৫বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন এ স্লোগানে প্রধানমন্ত্রীর ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপকূলীয় জেলা নোয়াখালীর পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে জেলা পরিষদের উদ্যোগে ৫ বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ই জুন) সকালে নোয়াখালী জেলা পরিষদ প্রাঙ্গণে চারা রোপণ এবং স্থানীয়দের মাঝে চারা বিতরণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা করা হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো শফিকুল ইসলাম  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন।

 অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব হারুন অর রশিদ আজাদ সদস্য, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন রশিদ, জেলা বিএনপির সভাপতি মাহবুব আলমগীর আলম, বিএনপির নেতা আবদুল করিম মুক্তা,জেলা বিএনপির সদস্য হাফিজ উদ্দিন,  পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, রেড় ক্রিসেন্ট, রাজনৈতিক নেতা এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "নোয়াখালী একটি উপকূলীয় অঞ্চল হওয়ায় এখানে ঝড়, জলোচ্ছ্বাস ও বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি সবসময়ই বেশি থাকে। জেলা পরিষদের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো জেলার গ্রামীণ সড়ক, সরকারি ফাঁকা জায়গা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে গাছ লাগিয়ে একটি সবুজ ও নিরাপদ পরিবেশ তৈরি করা। বিশেষ করে বজ্রপাত রোধে এবার সড়কের পাশে উন্নত জাতের তালগাছ এবং ওষুধি ও ফলজ চারা রোপণে বিশেষ জোর দেওয়া হচ্ছে।"

​জেলা পরিষদ সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে প্রায় ২৫ হাজার ফলজ, বনজ এবং ওষুধি গাছের চারা রোপণ ও বিনামূল্যে বিতরণ করা হবে।

 এছাড়া রোপণ করা গাছগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করতে স্থানীয় তরুণ ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

​অনুষ্ঠান শেষে উপস্থিত সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪