| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৫৭

reporter
  • আপডেট টাইম: জুন ১৬, ২০২৬ ইং | ১৭:০১:২১:অপরাহ্ন  |  ১৩১৯ বার পঠিত
হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৫৭

রিপোর্টার্স ডেস্ক: হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) দেশে এক শিশু মারা গেছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ১৪২ জন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। হামের উপসর্গে শিশুটি খুলনায় মারা গেছে।

গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৫৬৪ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯৩ শিশু। মোট ৬৫৭ শিশু মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৮৭ হাজার ৯২৯ শিশুর। আর এ সময়ে হামে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৫২৩ শিশু। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭২ হাজার ৪০৫ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৬৮ হাজার ৭৮২ শিশু বাড়ি ফিরেছে।

গত ২৪ ঘণ্টায় ১৩৬ জন হামে আক্রান্ত হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে ৯৩৮ জন। আর সুস্থ হয়েছে ৯০৪ জন।

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪