| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৬ জুনকে ‘কালো দিবস’ হিসেবে পালন করলো বগুড়া সাংবাদিক ইউনিয়ন

reporter
  • আপডেট টাইম: জুন ১৬, ২০২৬ ইং | ১৯:২২:২২:অপরাহ্ন  |  ৭৯৭ বার পঠিত
১৬ জুনকে ‘কালো দিবস’ হিসেবে পালন করলো বগুড়া সাংবাদিক ইউনিয়ন

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় সংবাদপত্রের ১৬ জুনকে ‘কালো দিবস’ হিসেবে পালন করেছে বগুড়া সাংবাদিক ইউনিয়ন। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৬ জুন) বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ।

বক্তারা বলেন, সাংবাদিকদের সব ধরনের ভয়ভীতি ও লোভ-লালসা উপেক্ষা করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ জাতির সামনে তুলে ধরতে হবে। তাদের মতে, সংবাদ প্রকাশে সাহসিকতা বজায় রাখলে সাংবাদিক সমাজের মর্যাদা আরও বৃদ্ধি পাবে।

বক্তারা ১৯৭৫ সালের ১৬ জুনের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিভিন্ন মন্তব্য করেন এবং সাংবাদিকতার স্বাধীন পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা আরও বলেন, গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে এবং কোনো অবস্থাতেই সাংবাদিকদের ওপর নির্যাতন বা হয়রানি কাম্য নয়।

অনুষ্ঠানে বক্তারা বর্তমান পরিস্থিতিতে সাংবাদিকবান্ধব পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে অপসাংবাদিকতা পরিহার করে পেশাগত নৈতিকতা বজায় রেখে দেশের কল্যাণে কাজ করার ওপর গুরুত্ব দেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ, মতিউল ইসলাম সাদী, সৈয়দ ফজলে রাব্বী ডলা, সাবেক সাধারণ সম্পাদক এফ শাহজাহান, সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, সহসভাপতি রাহাত রিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমানসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪