| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লালপুরে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জুন ১৬, ২০২৬ ইং | ২০:৫৮:২৫:অপরাহ্ন  |  ১৯৭৪৫৭৯ বার পঠিত
লালপুরে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

রিপোর্টার্স ডেস্ক: নাটোরের লালপুরে রাইটার চর এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় সাহাবুল প্রামানিক (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) পদ্মা নদীর পাড়ে একটি নৌকার উপর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ উদ্ধার করে। নিহত সাহাবুল ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর গ্রামের ইউনূস প্রামানিকের ছেলে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুলি করে হত্যা পর নৌকাতেই মরদেহ ফেলে রাখে যায় দুর্বৃত্তরা। তবে হত্যার সঠিক কারণ জানা যায়নি।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪