| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারীর পেটে অস্ত্রোপচার করে ৩ কেজি ওজনের টিউমার অপসারণ

reporter
  • আপডেট টাইম: জুন ১৭, ২০২৬ ইং | ১৭:১৭:১৪:অপরাহ্ন  |  ৩৬৭৮ বার পঠিত
নারীর পেটে অস্ত্রোপচার করে ৩ কেজি ওজনের টিউমার অপসারণ

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ২২ বছর বয়সী এক নারীর পেট থেকে সফল অস্ত্রোপচারের মাধ্যমে প্রায় ৩ কেজি ওজনের একটি টিউমার অপসারণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাতে উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়।

অস্ত্রোপচারটি পরিচালনা করেন হাসপাতালটির চেয়ারম্যান ও সার্জন ডা. মো. আরিফ উল হাসান। এর আগে গত এপ্রিল মাসে একই হাসপাতালে আরেক নারীর পেট থেকে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বিশাল টিউমার অপসারণ করে আলোচনায় আসেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা যায়, শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওই তরুণী দীর্ঘদিন ধরে পেটে অস্বাভাবিক ফোলাভাব ও ব্যথায় ভুগছিলেন। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার পেটে বড় আকারের একটি টিউমার শনাক্ত হয়। চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

দেড় ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারে রোগীর পেট থেকে প্রায় ৩ কেজি ওজনের টিউমারটি সফলভাবে অপসারণ করা হয়। বর্তমানে রোগী চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

অস্ত্রোপচারকারী সার্জন ডা. মো. আরিফ উল হাসান বলেন, “রোগী দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছিলেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে টিউমার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচার করা হয়। সফলভাবে টিউমার অপসারণ করা সম্ভব হয়েছে। রোগী এখন শঙ্কামুক্ত রয়েছেন।”

প্রসঙ্গত, মফস্বল এলাকায় জটিল অস্ত্রোপচারের জন্য ডা. মো. আরিফ উল হাসান ইতোমধ্যে বেশ পরিচিতি পেয়েছেন। ২০২৪ সালের এপ্রিল মাসে এক ব্যক্তির পায়ুপথে ঢুকে যাওয়া ৬ ইঞ্চি আকারের একটি ডাব অস্ত্রোপচার ছাড়াই বের করে এনে তিনি আলোচনায় আসেন। সে সময় বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪