| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জুন ১৭, ২০২৬ ইং | ১৭:৩৪:২৩:অপরাহ্ন  |  ৩০৯৩ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানা এলাকায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার রাতে উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ডারাপাড়া কালভার্ট এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তাররা হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্রপুর ভল্লাক গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে খোরশেদ (৪৫) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামচন্দ্রগড় গ্রামের মৃত মো. হাছান আলীর ছেলে মো. সিরাজ মিয়া (৪০)।

অভিযানের সময় গাঁজা বহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। এছাড়া তাদের কাছ থেকে নগদ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১৩, সিপিসি-১ (দিনাজপুর ক্যাম্প) সূত্রের বরাতে বুধবার দুপুরে র‍্যাব-১৩-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভুল্লীবাজার থেকে ফারাবাড়ি সড়কের ডারাপাড়া কালভার্ট এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে র‍্যাবের আভিযানিক দল। এ সময় সন্দেহভাজন একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে পিকআপটির ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা নিজেদের পেশাদার মাদক কারবারি বলে স্বীকার করেছেন। তারা পিকআপ চালানোর আড়ালে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে মাদকের চালান সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন বলে জানিয়েছেন।

ভুল্লী থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামত ও পিকআপ ভ্যানসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪