| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাসিক প্রশাসকের সঙ্গে চায়না কোম্পানির মতবিনিময়

reporter
  • আপডেট টাইম: জুন ১৭, ২০২৬ ইং | ১৭:৪১:৫৩:অপরাহ্ন  |  ২৬৮২ বার পঠিত
নাসিক প্রশাসকের সঙ্গে চায়না কোম্পানির মতবিনিময়

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে আধুনিক, পরিবেশবান্ধব ও মেগাসিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন মেগা প্রকল্পে বিনিয়োগ ও কারিগরি সহায়তার আগ্রহ প্রকাশ করেছে চীনের শীর্ষস্থানীয় অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান চায়না হারবার কনস্ট্রাকশন কোম্পানি।

বুধবার (১৭ জুন) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) কার্যালয়ে প্রশাসকের সঙ্গে চায়না হারবার প্রতিনিধিদলের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

চায়না হারবার কনস্ট্রাকশন কোম্পানির প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ব্যবস্থাপনা পরিচালক ওয়াং ডা এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ খান। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, এম.আর কে এন্টারপ্রাইজের কর্ণধার মো. রফিকুল ইসলাম রাতুলসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।

সভায় নাসিক প্রশাসক নগরবাসীর জীবনমান উন্নয়ন, আধুনিক চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা, নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াত এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিয়ে তার সুদূরপ্রসারী পরিকল্পনা তুলে ধরেন।

এ সময় শহরের জন্য কয়েকটি মেগা প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে রয়েছে— ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প, ১ হাজার শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট, এলআরটি বা মনোরেলভিত্তিক গণপরিবহন ব্যবস্থা, বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প এবং আধুনিক সেতু নির্মাণ প্রকল্প।

চায়না হারবারের প্রতিনিধিরা এসব উদ্যোগকে সময়োপযোগী ও দূরদর্শী পরিকল্পনা হিসেবে প্রশংসা করেন। তারা জানান, এসব প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি সহায়তার পাশাপাশি বড় অঙ্কের বিনিয়োগ ও অর্থায়নে তাদের প্রতিষ্ঠান আগ্রহী।

সভা শেষে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।

নাসিক সূত্র জানায়, এই সহযোগিতা বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জ একটি আধুনিক, টেকসই ও মেগাসিটি হিসেবে গড়ে ওঠার পথ আরও সুদৃঢ় হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪