| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞায় তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: জুন ১৭, ২০২৬ ইং | ১৮:৪০:৫৮:অপরাহ্ন  |  ৩২৭৬ বার পঠিত
দাগনভূঞায় তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

দাগনভূঞা প্রতিনিধি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) আওতায় দাগনভূঞায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের বরইয়া আলী আকবর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আলোচনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুরুল আফছার।

মোহাম্মদ ইসমাইল বলেন, নারীদের বিভিন্ন বিষয়ে সচেতন করার লক্ষ্যে তথ্য আপার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নারী হলেও তাদের একটি বড় অংশ এখনো ঘরে অবস্থান করছেন। তাই সরকারি সেবার তথ্য নারীদের কাছে পৌঁছে দিতে উঠান বৈঠকের বিকল্প নেই।

ডা. মো. নুরুল আফছার নারীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি পরিচ্ছন্নতা, বারবার সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্বসহ বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক বিষয়ে আলোচনা করেন।

তথ্যসেবা কর্মকর্তা শামীমা আক্তার শম্পার সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে বরইয়া আলী আকবর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান উল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়া তথ্যসেবা সহকারী আনজমান আক্তারও অনুষ্ঠানে অংশ নেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪