| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পটুয়াখালীতে সেফটি ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জুন ১৭, ২০২৬ ইং | ২০:২৯:১০:অপরাহ্ন  |  ২৫৯৪ বার পঠিত
পটুয়াখালীতে সেফটি ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের চৌদ্দবুড়িয়া এলাকায় নির্মাণাধীন সেফটি ট্যাংকিতে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—চৌদ্দবুড়িয়া এলাকার শিকদার বাড়ির আব্দুর রাজ্জাক ফকিরের ছেলে মোহাম্মদ নূহু (২৫) এবং একই এলাকার আশরাফ মোল্লা (৪৫)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাড়ির বাথরুমের সেফটি ট্যাংকির ভেতরে কাজ করছিলেন শ্রমিক নূহু। হঠাৎ তিনি অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করতে ঝুঁকি নিয়ে ট্যাংকির ভেতরে নামেন আশরাফ মোল্লা। কিছুক্ষণের মধ্যেই তিনিও অচেতন হয়ে পড়েন।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে ট্যাংকির একটি অংশ ভেঙে দুইজনকে উদ্ধার করেন। পরে বাইরে আনা হলে তাদের মৃত ঘোষণা করা হয়।

স্থানীয়দের ধারণা, ট্যাংকির ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলেন, বন্ধ স্থানে কাজের সময় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকলে এমন দুর্ঘটনা বারবার ঘটতে পারে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪