| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মউক চেয়ারম্যানকে তারাকান্দা উপজেলা প্রশাসনের শুভেচ্ছা

reporter
  • আপডেট টাইম: জুন ১৮, ২০২৬ ইং | ০৬:১০:৩৫:পূর্বাহ্ন  |  ২৩৬৩ বার পঠিত
মউক চেয়ারম্যানকে তারাকান্দা উপজেলা প্রশাসনের শুভেচ্ছা

তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)-এর নবনিযুক্ত চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) মোতাহার হোসেন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানিয়েছে তারাকান্দা উপজেলা প্রশাসন।

বুধবার (১৭ জুন) তারাকান্দা উপজেলায় আগমন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এস এম নাজমুস ছালেহীন, উপজেলা কৃষি কর্মকর্তা অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন, উপজেলা প্রকৌশলী আয়েশা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাশিদ, তদন্ত কর্মকর্তা মো. মোবারক হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা মোতাহার হোসেন তালুকদারের সফল কর্মজীবনের ধারাবাহিকতা বজায় রেখে ময়মনসিংহের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন এবং তার নতুন দায়িত্ব পালনে আন্তরিক শুভকামনা জানান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪