| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে গলা কাটা নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

reporter
  • আপডেট টাইম: জুন ১৮, ২০২৬ ইং | ১৬:২৪:৩৯:অপরাহ্ন  |  ২৩৭১ বার পঠিত
নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে গলা কাটা নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে গলা কাটা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।

বুধবার বিকেলে উপজেলার ঝাউতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।

নিহত নারীর নাম সাথী (৩৮)। তিনি ওই এলাকার বাসিন্দা ছিলেন। তার স্বামী মো. জনি (৪০) পেশায় সেলুনকর্মী।

পুলিশ জানায়, বুধবার বিকেল আনুমানিক ৪টার দিকে স্থানীয়রা থানায় খবর দেন যে ঝাউতলা এলাকার একটি বাসায় এক নারীর মরদেহ পড়ে আছে এবং তার স্বামী পলাতক রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বন্দর থানার ওসি বলেন, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ আরও জানায়, নিহত সাথী ও তার স্বামী জনি প্রায় পাঁচ বছর ধরে ওই বাসায় ভাড়া থাকতেন। ঘটনার পর থেকে স্বামী জনিকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

নিহতের স্বজনদের বরাতে ওসি জানান, মাত্র ১২ দিন আগে তার এক মেয়ের বিয়ে হয়েছে। এছাড়া তার ১৬ বছর বয়সী একটি ছেলে রয়েছে, যে স্থানীয় এলাকায় কাজ করে।

ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪