| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রৌমারী সীমান্তে ৫ দিন পর ৪ জনকে থানায় হস্তান্তর

reporter
  • আপডেট টাইম: জুন ১৮, ২০২৬ ইং | ১৭:৫১:৪১:অপরাহ্ন  |  ৮৯৭ বার পঠিত
রৌমারী সীমান্তে ৫ দিন পর ৪ জনকে থানায় হস্তান্তর

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টার ঘটনায় পাঁচ দিন পর একই পরিবারের চার সদস্যকে উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তবে এখনো শূন্যরেখায় আটকে রয়েছেন আরও পাঁচজন।

বুধবার (১৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর মানবিক বিবেচনায় বেলাল হোসেন, তার স্ত্রী সুমি আক্তার এবং তাদের দুই শিশুকে শূন্যরেখা থেকে সরিয়ে রৌমারী থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাকি পাঁচজন এখনো সীমান্তের শূন্যরেখায় রোদ-বৃষ্টির মধ্যে মানবেতর জীবনযাপন করছেন।

উদ্ধার হওয়া চার সদস্যকে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে আটকে থাকা অন্যদের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সমাধান হয়নি।

এর আগে গত রোববার ভোরে ভারতের আসাম সীমান্ত দিয়ে ৯ জন বাংলাভাষীকে পুশ-ইনের চেষ্টা করা হলে বিজিবির বাধায় তারা শূন্যরেখায় আটকে পড়েন।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য উভয় দেশের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪