| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারাকান্দায় গ্রাম আদালতের সেবা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পেইন

reporter
  • আপডেট টাইম: জুন ১৮, ২০২৬ ইং | ১৯:৫৭:৪৭:অপরাহ্ন  |  ৯৬০ বার পঠিত
তারাকান্দায় গ্রাম আদালতের সেবা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পেইন

তারাকান্দা প্রতিনিধি: “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”—এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দায় গ্রাম আদালতের সেবা তৃণমূলে সম্প্রসারণের লক্ষ্যে ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় বুধবার (১৬ জুন) উপজেলার গালাগাঁও ইউনিয়নের ভূষাগঞ্জ বাজারে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইউপি প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

ক্যাম্পেইনে গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা এবং দ্রুত ও স্বল্প খরচে বিচার পাওয়ার বিভিন্ন দিক নিয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪