| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এমপিকে গুলির পরিকল্পনার অডিও ফাঁস, জনমনে চাঞ্চল্য

reporter
  • আপডেট টাইম: জুন ১৯, ২০২৬ ইং | ০৫:২৬:২১:পূর্বাহ্ন  |  ১১২৬ বার পঠিত
এমপিকে গুলির পরিকল্পনার অডিও ফাঁস, জনমনে চাঞ্চল্য

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে পায়ে গুলি করার পরিকল্পনার কথা বলা হয়েছে—এমন একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর লোহাগাড়া–সাতকানিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ফাঁস হওয়া অডিওতে কথিতভাবে এমপি শাহজাহান চৌধুরীর দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী আরমান উদ্দিনের কণ্ঠ রয়েছে বলে স্থানীয়ভাবে দাবি উঠলেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

অডিওর একটি অংশে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, লোহাগাড়ায় কোনোভাবেই সংসদ সদস্য আসতে পারবেন না। তিনি এলে পায়ে গুলি করে জবাব দেওয়া হবে। জবাবে অপর কণ্ঠ, যেটি আরমান উদ্দিনের বলে দাবি করা হচ্ছে, তাকে এমপিকে লোহাগাড়ায় না আসার অনুরোধের কথা বলতে শোনা যায় বলে স্থানীয় সূত্রে উল্লেখ রয়েছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান ছিদ্দিকী বলেন, বিষয়টি সম্পর্কে তারা অবগত নন এবং এখন পর্যন্ত কোনো অডিও বা আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। সাতকানিয়া থানার ওসি জাহাঙ্গীর আলমও জানান, এ বিষয়ে থানায় কোনো তথ্য বা অভিযোগ জমা হয়নি।

প্রশাসনের পক্ষ থেকে এখনো অডিওটির সত্যতা যাচাই বা তদন্ত শুরু হয়েছে কি না, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি ঘিরে লোহাগাড়া ও সাতকানিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

এদিকে স্থানীয় সূত্রে আরমান উদ্দিন সম্পর্কে বিভিন্ন অভিযোগও উঠে এসেছে। তিনি লোহাগাড়ার বিওসির মোড় এলাকার বাসিন্দা। কয়েক বছর ধরে তিনি শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিতি পান এবং চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ চট্টগ্রামে তার প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।

স্থানীয় রাজনৈতিক সূত্রের দাবি, জামায়াতের একাংশের মধ্যে তার উপস্থিতি ও প্রভাব নিয়ে অসন্তোষ রয়েছে এবং বিষয়টি একাধিকবার দলীয় পর্যায়ে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এসব অভিযোগের বিষয়ে আরমান উদ্দিন কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে অভিযুক্ত কথিত আরেক ব্যক্তি মো. তারেকুল হকের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪