| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে ৩৩ টন সরকারি চাল সহ আটক ১ জন

reporter
  • আপডেট টাইম: জুন ১৯, ২০২৬ ইং | ১৩:৪৫:১১:অপরাহ্ন  |  ৮৭৮ বার পঠিত
শেরপুরে ৩৩ টন সরকারি চাল সহ আটক ১ জন

শেরপুর প্রতিনিধি: শেরপুরে ৩৩ টন সরকারি চাল জব্দসহ বোরহান উদ্দিন (৩৮)  নামে এক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।  বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাতে   শেরপুর পৌর শহরের চাপাতলী মহল্লায় জেবিন  রাইস প্রসেসিং নামে একটি মিলের গোডাউন থেকে ৩৩ টন সরকারি চালসহ মিলের মালিক বোরহান কে আটক করা হয়। 

পুলিশ  জানান, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পৌর শহরের চাপাতলী মহল্লায় ওই রাইস মিল থেকে  ৩৩ টন চাল সরকারি খাদ্য বান্ধবের ২০২৪ ও ২৫ সালের বিতরণের জন্য ৫০ কেজির বস্তা থেকে বের করে বর্তমানে সরকারি ধান চাল সংগ্রহের ২০২৬ সালের জুন মাসের বিতরণকৃত ৩০ কেজির বস্তায় ভরা হচ্ছিল ।  পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালের বস্তা সহ মিল মালিক কে আটক করে। 

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ৩৩ টন চাল পুরনো বস্তা  থেকে নতুন  বস্তায় প্যাকেট করার সময়  সরকারি চালসহ একজনকে আটক করা হয়েছে। এছাড়াও এখানে বিপুল পরিমাণ সরকারি  খাদ্য বান্ধবের খালি বস্তা পাওয়া যায়।

আটককৃত চালের বাজার মূল্য প্রায় সাড়ে ১৬ লক্ষ টাকা।  এর সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪