| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৬ ইং | ২৩:৩২:২৮:অপরাহ্ন  |  ১১২৪ বার পঠিত
বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় জহুরুল আনোয়ার নামের এক বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) সকালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হামজার টিলা এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি এক আত্মীয়ের কাছে কিছু জমি বিক্রি করেছিলেন জহুরুল আনোয়ার। ওই জমিসংক্রান্ত বিষয় নিয়ে তিনি বেশ কিছুদিন ধরে মানসিক অস্থিরতায় ভুগছিলেন।

নিহতের ছেলে মো. খালেদ বলেন, জমি বিক্রিকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা নিয়ে তার বাবা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তবে এ ছাড়া অন্য কোনো পারিবারিক বা ব্যক্তিগত সমস্যা ছিল না বলে তিনি জানান।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, জহুরুল আনোয়ার এর আগেও দুবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। পাশাপাশি জমিসংক্রান্ত একটি দেওয়ানি মামলাও চলমান ছিল। এসব কারণে তিনি মানসিক চাপে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

ওসি আরও জানান, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪