| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

reporter
  • আপডেট টাইম: জুন ২১, ২০২৬ ইং | ০০:৫৪:০৭:পূর্বাহ্ন  |  ৯১৭ বার পঠিত
কাপাসিয়ায় মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

গাজীপুর প্রতিনিধি: ‘মাদককে না বলি, নেশামুক্ত সমাজ গড়ি’— এ স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়ায় মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা, মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এতে প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধন শেষে মাদক কারবারিদের বিরুদ্ধে মোটরসাইকেল শোভাযাত্রাসহ একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কামারগাঁও-সালদৈ এবং ঘাগটিয়া চালা-আড়াল গ্রামীণ সড়ক প্রদক্ষিণ করে।

ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. নুরুল ইসলামের সভাপতিত্বে এবং মো. মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আবু তাহের, সাবেক সেনা সদস্য মো. তারিকুল হাসান নাজির (টিটু), জামায়াত নেতা মো. জহিরুল ইসলাম ও মো. আবুল কাশেম, প্রতিভা আদর্শ একাডেমির প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন তারেক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি মাসুম পারভেজ, স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত কামারগাঁও’-এর প্রতিষ্ঠাতা মো. রাজ্জাক মুন্সী, গাজীপুর জজকোর্টের আইনজীবী মো. রবিনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাদকের ভয়াবহ বিস্তারের কারণে যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং সামাজিক অবক্ষয় বাড়ছে। মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

তারা আরও বলেন, প্রশাসনের একার পক্ষে মাদক নির্মূল সম্ভব নয়। এ জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। পাশাপাশি অনলাইন জুয়ার বিস্তার রোধেও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪