| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে থেকে নারীর মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জুন ২১, ২০২৬ ইং | ১৩:৫০:৫৮:অপরাহ্ন  |  ৩০৪ বার পঠিত
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে থেকে নারীর মরদেহ উদ্ধার

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি শহরের রিজার্ভমুখ এলাকায় কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। আজ রোববার (২১ জুন) সকালে স্থানীয়দের খবরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নারীর নাম মুক্ত বড়ুয়া (২৮)। তিনি শহরের বিজিবি রোড এলাকার বাসিন্দা। তাঁর স্বামীর নাম অভিজিৎ বড়ুয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হ্রদের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

পরিবারের সদস্যরা জানান, মুক্ত বড়ুয়া দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি প্রায়ই কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতেন। গত শুক্রবার ভোরে পরিবারের অগোচরে বাসা থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর শনিবার তাঁর স্বামী রাঙ্গামাটি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. গিয়াস উদ্দিন বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, নিহত নারীর নিখোঁজ হওয়ার বিষয়ে এর আগে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪