| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আশুলিয়ায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জুন ২১, ২০২৬ ইং | ১৫:০৩:০২:অপরাহ্ন  |  ৩৬২ বার পঠিত
আশুলিয়ায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজন গ্রেপ্তার

সাভার প্রতিনিধি: ঢাকার সাভারের আশুলিয়ায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও এক অভিযুক্ত পলাতক রয়েছেন।

রোববার (২১ জুন) সকালে আশুলিয়া থানার জামগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার (২০ জুন) বেলা ১১টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া প্রাইমারি স্কুলসংলগ্ন লীলা চৌধুরীর মালিকানাধীন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিফাত (১৮), মো. মমিন শেখ (১৮) ও মো. সুমন শেখ (১৮)। তাদের মধ্যে সিফাত জামগড়া এলাকার বাসিন্দা, মমিন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চাপখন্ড এলাকার এবং সুমন সিরাজগঞ্জের সলঙ্গা থানার রাউলী এলাকার বাসিন্দা। এ মামলায় মো. জাকির হোসেন নামে আরও এক অভিযুক্ত পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরীর সঙ্গে মমিন শেখের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। শনিবার মমিন তাকে জামগড়া এলাকায় দেখা করতে ডাকেন। পরে কিশোরী সেখানে গেলে মমিন তাকে তার বন্ধু সিফাতের ভাড়া বাসায় নিয়ে যায়। অভিযোগ অনুযায়ী, সেখানে তিন বন্ধু পালাক্রমে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার জামগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, ভুক্তভোগীর দায়ের করা মামলার ভিত্তিতে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪