| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ একজন গ্রেপ্তার, সহযোগী পলাতক

reporter
  • আপডেট টাইম: জুন ২১, ২০২৬ ইং | ১৫:৪৪:২৪:অপরাহ্ন  |  ৪৭৯ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ একজন গ্রেপ্তার, সহযোগী পলাতক

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার পাটিয়াডাঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর এক সহযোগী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানার রাজাগাঁও ইউনিয়নের পাটিয়াডাঙ্গী বাজারে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. নজমুল ইসলাম ওরফে সাদ্দাম (৩৭)। তিনি রুহিয়া উপজেলার রাজারামপুর এলাকার বাসিন্দা। পলাতক ব্যক্তির নাম মো. শুকরু (৩৫)।

পুলিশ জানায়, বিশেষ অভিযান ও জরুরি ডিউটির অংশ হিসেবে রুহিয়া থানার একটি দল পাটিয়াডাঙ্গী বাজারে যায়। সেখানে একটি ঝালাইয়ের দোকানের সামনে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখা যায়। পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করেন। এ সময় নজমুল ইসলামকে আটক করা হলেও অপর ব্যক্তি পালিয়ে যান।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে নজমুল ইসলামের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাঁর কোমরে ঝোলানো একটি বডিব্যাগের ভেতর থেকে ৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির সন্দেহে ৩ হাজার ৮২০ টাকা এবং একটি বডিব্যাগ জব্দ করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি ও তাঁর পলাতক সহযোগী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলেও তথ্য পাওয়া গেছে।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

রুহিয়া থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪