| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সামনে আইবি না 'মাইরা ফেলামু’ : পুলিশকে যুবলীগের হুমকি

reporter
  • আপডেট টাইম: জুন ২১, ২০২৬ ইং | ১৭:৪১:১১:অপরাহ্ন  |  ৪০৬ বার পঠিত
সামনে আইবি না 'মাইরা ফেলামু’ : পুলিশকে যুবলীগের হুমকি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীতে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবলীগের একটি বিক্ষোভ মিছিল থেকে পুলিশের উদ্দেশ্যে প্রকাশ্যে হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে।

রবিবার (২১ জুন) দুপুরে অনুষ্ঠিত ওই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে ব্যাপক তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে মিছিলে অংশগ্রহণকারী এক ব্যক্তিকে আক্রমণাত্মক ভঙ্গিতে বলতে শোনা যায়, “একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু।” ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষ ও বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং দলটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের সময় ওই হুমকিমূলক বক্তব্য দেওয়া হয়। তবে বক্তব্যদানকারী ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সূত্র জানায়, ভিডিওতে থাকা ব্যক্তির পরিচয় শনাক্তে স্থানীয় গোয়েন্দা শাখা ও সাইবার ইউনিট কাজ শুরু করেছে। জনসমক্ষে পুলিশের প্রতি এমন হুমকিকে তারা গুরুত্বের সঙ্গে দেখছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। ভিডিওটি পর্যালোচনা করে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪