| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত কিশোরের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৬ ইং | ০৫:৩১:২১:পূর্বাহ্ন  |  ৬৩২ বার পঠিত
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত কিশোরের মৃত্যু

জামালপুর প্রতিনিধি: জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক কিশোর নিহত হয়েছে। রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের মেলান্দহ উপজেলার দুরমুট (টনকি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই কিশোরের মৃত্যু হয়।

স্থানীয়দের ধারণা, নিহত কিশোরের বয়স আনুমানিক ১৫ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত কিশোরের পরিচয় জানা যায়নি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪