| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুবদল নেতার বাড়িতে গুলির অভিযোগ

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৬ ইং | ০৫:৫৭:০৬:পূর্বাহ্ন  |  ৫১২ বার পঠিত
যুবদল নেতার বাড়িতে গুলির অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় যুবদল নেতা আব্দুস ছাত্তার মজুমদারের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও গুলির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টার অভিযোগও করেছেন স্বজনরা। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

রোববার (২১ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে রামগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কমরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার মজুমদারের বাড়িতে অতর্কিত হামলা চালানো হয়। এ সময় বাড়ির বিভিন্ন অংশে ভাঙচুর করা হয় এবং তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে বলে অভিযোগ করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, আব্দুস ছাত্তার মজুমদারের ছোট ভাই সুমন মজুমদারকে হাতে অস্ত্রসদৃশ বস্তু নিয়ে বাড়ির সামনে এসে চিৎকার ও গালাগালি করতে। একপর্যায়ে তিনি জানালার কাচ ভাঙচুর করেন এবং জানালার দিক লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা যায় বলে দাবি করা হচ্ছে। এ সময় একজন নারী তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন।

স্থানীয়দের দাবি, হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন।

তবে এ ঘটনায় ভুক্তভোগী আব্দুস ছাত্তার মজুমদার কিংবা অভিযুক্ত সুমন মজুমদারের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে থানায় কোনো মামলা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে স্থানীয় সচেতন মহল ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, অভিযুক্ত হিসেবে যার নাম উঠে এসেছে, তিনি ভুক্তভোগী আব্দুস ছাত্তার মজুমদারের আপন ছোট ভাই।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪