| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণার মগড়া নদীতে নিখোঁজের ৩৪ ঘণ্টা পর কৃষকের মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৬ ইং | ১৪:৫০:৩১:অপরাহ্ন  |  ৫০৮ বার পঠিত
নেত্রকোণার মগড়া নদীতে নিখোঁজের ৩৪ ঘণ্টা পর কৃষকের মরদেহ উদ্ধার

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার মগড়া নদীতে ডিঙ্গি নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়ার ৩৪ ঘণ্টা পর কৃষক আবু হানিফ (৩২)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২১ জুন) রাতে মদন উপজেলার ফচিকা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই শেখ মাহফুজুর রহমান আলমগীর।

নিহত আবু হানিফ আটপাড়া উপজেলার সোনাজুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। এর আগে শনিবার (২০ জুন) দুপুরে নাজিরগঞ্জ বাজার সংলগ্ন মগড়া নদীতে নৌকা থেকে পড়ে তিনি নিখোঁজ হন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শনিবার দুপুরে নাজিরগঞ্জ বাজার থেকে প্রয়োজনীয় কেনাকাটা শেষে ডিঙ্গি নৌকাযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন আবু হানিফ। পথে অসাবধানতাবশত তিনি নৌকা থেকে নদীতে পড়ে যান এবং নিখোঁজ হন।

ঘটনার পর স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। তবে সেদিন তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্র জানায়, আবু হানিফ কিছুদিন ধরে ব্রেইন টিউমারে ভুগছিলেন। সম্প্রতি চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফিরেছিলেন।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪