| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালুখালীতে প্রবাসী মামা শ্বশুরকে আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৬ ইং | ১৫:৩২:৪০:অপরাহ্ন  |  ৫৮৪ বার পঠিত
কালুখালীতে প্রবাসী মামা শ্বশুরকে আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালীতে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গান্ধীমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামের সৈয়দ আশরাফের ছেলে।

নিহতের ফুফাতো ভাই মিজানুর রহমান লিমন জানান, সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসী মামা শ্বশুরকে আনতে প্রাইভেটকার নিয়ে রওনা হন আব্দুল্লাহ। পথে কালুখালী উপজেলার গান্ধীমারা এলাকায় পাংশা হাইওয়ে থানার পাশ দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং আব্দুল্লাহ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পাংশা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আব্দুল্লাহর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪