| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীতে জমি নিয়ে বিরোধ, দুই গ্রামের সংঘর্ষে একজনের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৬ ইং | ১৫:৪০:৩১:অপরাহ্ন  |  ৫৪৭ বার পঠিত
রাজবাড়ীতে জমি নিয়ে বিরোধ, দুই গ্রামের সংঘর্ষে একজনের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত জমির বিশ্বাস (৫০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (২১ জুন) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেপা মাজাইল গ্রামের হোসেন টাকোর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে রোববার ভোরে পাট্টা ইউনিয়নের মাজাইল গ্রাম ও কসবামাজাইল ইউনিয়নের বাংলাট গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

গুরুতর আহত জমির বিশ্বাসকে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে তদন্ত অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪