| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিংগাইরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৬ ইং | ১৬:০৭:৩৯:অপরাহ্ন  |  ৪৩৯ বার পঠিত
সিংগাইরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চননগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাঞ্চননগর গ্রামের নেওয়াজের ছেলে কবির হোসেন (৩০) এবং রফি মিস্ত্রির ছেলে শহিদুল ইসলাম (২৫)। তারা দুজনই কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে নিজ গ্রামের মাঠে কৃষিকাজ করছিলেন কবির হোসেন ও শহিদুল ইসলাম। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রসহ ঝড়ো আবহাওয়া শুরু হলে তারা মাঠেই অবস্থান করছিলেন। একপর্যায়ে বজ্রপাতে দুজন গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সাভারের হেমায়েতপুরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, কৃষিকাজের মাধ্যমে পরিবারের জীবিকা নির্বাহ করতেন কবির ও শহিদুল। তাদের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪