| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৬ ইং | ১৭:০৯:৫৯:অপরাহ্ন  |  ৮০৮ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

 ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা বড়িসহ এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল রোববার রাতে শহরের পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জমিদারপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া নারীর নাম শ্রী ভারতী রানী ভদ্র (৩০)। তিনি জমিদারপাড়া এলাকার মো. মোস্তাফিজুর রহমানের স্ত্রী। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ সূত্র জানায়, গতকাল রাত পৌনে ১১টার দিকে জমিদারপাড়া রিভার ভিউ উচ্চবিদ্যালয়ের উত্তর পাশে বাইপাস গেট সংলগ্ন এলাকায় এক নারী মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নারী কনস্টেবলের সহায়তায় তাঁকে আটক করা হয়।

এ সময় তাঁর ডান হাতে থাকা একটি হাতব্যাগ (হ্যান্ড পার্টস) থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫৫ পিস কমলা রঙের ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত এই ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৬ হাজার ৫০০ টাকা। 

এছাড়া তাঁর কাছ থেকে মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫৪০ টাকা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নারী স্বীকার করেছেন যে, তিনি চুনীহারী কাদাশুকা গ্রামের মো. আনোয়ার নামের এক ব্যক্তির কাছ থেকে এসব ইয়াবা বড়ি সংগ্রহ করে খুচরা বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।

ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. আতিকুজ্জামান বাদী হয়ে সোমবার (২২ জুন) ঠাকুরগাঁও সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করেছেন।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪