| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জয়পুরহাটে দিনব্যাপী জব ফেয়ার

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৬ ইং | ১৭:২৮:২০:অপরাহ্ন  |  ৮২১ বার পঠিত
জয়পুরহাটে দিনব্যাপী জব ফেয়ার

জয়পুরহাট প্রতিনিধি: বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষ জনশক্তিকে চাকরির বাজারের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে জয়পুরহাটে দিনব্যাপী ‘জব ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় সোমবার (২২ জুন) এ মেলার আয়োজন করা হয়।

সকালে জয়পুরহাট শহরের সবুজনগরে অবস্থিত জাকস ফাউন্ডেশনের প্রধান কার্যালয় চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়। বেলুন উড্ডয়ন ও ফিতা কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা।

জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. নূরুল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিকেএসএফের মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও রেইজ প্রকল্পের সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্তী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মকছুদুল কবীর, এসো-এর নির্বাহী পরিচালক মতিনুর রহমান, জাকস ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক আবুল বাশার, পরিচালক (কার্যক্রম) রফিকুল ইসলাম বাদশা, পরিচালক মুর্তজা আক্তার বানু, উপপরিচালক খোরশেদ আলম এবং ওবায়দুল ইসলাম।

আয়োজকরা জানান, দেশের বিপুল সংখ্যক তরুণ জনগোষ্ঠীকে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগের সঙ্গে যুক্ত করতে রেইজ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের জব ফেয়ার তরুণ-তরুণীদের জন্য নতুন কর্মসংস্থানের দ্বার উন্মোচনের পাশাপাশি স্থানীয় অর্থনীতির উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।

দিনব্যাপী আয়োজিত এ মেলায় চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ লক্ষ্য করা গেছে।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪