| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাই নয়, মহোদয় বলতে হবে: সাংবাদিককে সিভিল সার্জন

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৬ ইং | ০৯:৪৪:১৮:পূর্বাহ্ন  |  ৫৫৭ বার পঠিত
ভাই নয়, মহোদয় বলতে হবে: সাংবাদিককে সিভিল সার্জন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল ইসলামের সঙ্গে এক সাংবাদিকের কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওতে সাংবাদিকের ‘ভাই’ সম্বোধনে আপত্তি জানিয়ে নিজেকে ‘মহোদয়’ বলে সম্বোধন করার কথা বলতে শোনা যায়। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেলে বেসরকারি টেলিভিশন দেশ টিভি ও স্থানীয় দৈনিক কলম সৈনিক পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি মুইনুল হোসাইনের সঙ্গে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সাংবাদিক মুইনুল হোসাইন উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের কিছু বিষয়ে বক্তব্য নিতে সিভিল সার্জন ডা. নুরুল ইসলামকে ফোন করেন। কথোপকথনের একপর্যায়ে ‘ভাই’ বলে সম্বোধন করলে সিভিল সার্জন এতে আপত্তি জানান। তাকে বলতে শোনা যায়, সরকারি কর্মকর্তাদের ‘ভাই’ না বলে ‘মহোদয়’ সম্বোধন করা উচিত।

সাংবাদিক মুইনুল হোসাইন বলেন, উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের কিছু বিষয়ে বক্তব্য নিতে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. নুরুল ইসলামকে তার মুঠো ফোনে কল দিয়েছিলাম। সিভিল সার্জন ফোন রিসিভ করলে সালাম দিয়ে ভাই বলে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আপনি ভাই কাকে বলছেন, আমি একজন জেলার কর্মকর্তা, আমাকে মহোদয় বলবেন।’ সিভিল সার্জনের এমন কথা শুনে আমি তাকে বলি, আপনাকে মহোদয় বললে যদি খুশি থাকেন…। এরপর ফোনের লাইন কেটে যায়।

এ বিষয়ে বক্তব্য জানতে সিভিল সার্জন ডা. নুরুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪